আশুলিয়ায় মাদক ব্যবসায়ীদের গুলিতে নুর আলম নামের এক গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৫ জন। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে থানা পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার গাজীরচট আড়িয়ারার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, গতকাল রোববার রাতে গাজীরচট আড়িয়ারারমোড় এলাকার নার্গিস সোয়েটারের অপারেটর নুর আলম কারখানা ছুটির পরে কারখানা থেকে বাড়ি ফিরছিলেন। পরে রাস্তায় একদল মাদক ব্যবসায়ী পোশাক শ্রমিক নুর আলমকে গুলি করে। এ সময় তারা আনজির এ্যাপারেলন্স এর শ্রমিক সাকিবসহ আরও চারজনকে পিটিয়ে আহত করে। পরে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ওই শ্রমিকসহ পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন।
আহত নুর আলম জানান, চারালপাড়া এলাকার মাদক ব্যবসায়ী রিপন, টিপু ও শামিম তাকে গুলি করেছে। কি কারণে মাদক ব্যবসায়ীরা তাকে গুলি করেনে তা তিনি বলতে পারেন না।
এ ব্যাপারে আশুলিয়া থানা পুলিশ বলছে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।