ধামরাই

আশুলিয়ায় চুরি যাওয়া শিশু উদ্ধার, আটক ১

আগের সংবাদ

আশুলিয়ায় দেয়াল ধসে আঁখ বিক্রেতার মৃত্যু

পরের সংবাদ

ধামরাইয়ে ছুরিকাঘাতে সাংবাদিককে হত্যা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:৫৬ অপরাহ্ণ, ০৩/০৯/২০
ঢাকার ধামরাইয়ে কর্মরত বেসরকারি টেলিভিশন বিজয় টিভির প্রতিনিধি জুলহাস উদ্দিনকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।  এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে তাকে ছুরিকাঘাত করা হয়।
নিহত জুলহাস উদ্দিন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাংবাদিক জুলহাসের দ্বীতিয় স্ত্রীর প্রথম স্বামী শাহিন (৩৫) ও তার সহযোগী মোয়াজ্জেম (৩২)।
এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীপক চন্দ্র সাহা বলেন, পারিবারিক কলহের জেরে জুলহাসের দ্বীতিয় স্ত্রীর প্রথম স্বামী শাহিন ও তার সহযোগী মোয়াজ্জেম মিলে ছুরিকাঘাত করেছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই পুলিশ একাধিক দল নিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। হত্যার সঙ্গে জড়িত দু’জনকেই গ্রেপ্তারে সক্ষম হই। এ ছাড়া হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
এদিকে, সাংবাদিক জুলহাসের মুত্যুতে ধামরাইয়ে কর্মরত সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে; জুলহাসের খুনিদের দ্রুত বিচারের দাবি জানান।