সাভারে অস্ত্র ও গুলিসহ আটক ২

আগের সংবাদ

ধামরাইয়ে ছুরিকাঘাতে সাংবাদিককে হত্যা

পরের সংবাদ

আশুলিয়ায় চুরি যাওয়া শিশু উদ্ধার, আটক ১

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:১২ অপরাহ্ণ, ০১/০৯/২০

আশুলিয়ায় চুরি যাওয়া চার মাসের শিশু মোস্তাকিমকে জামালপুরের সরিষাবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নাসিমাকে (৪২) নামের এক নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দীপু। এর আগে সোমবার (৩১ আগস্ট) রাতে জামালপুরের সরিষাবাড়ী থেকে শিশুটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে আটক নাসিমার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গত ৩১ আগস্ট আশুলিয়ার আলিয়া মাদ্রাসা এলাকা থেকে শিশু মোস্তাকিমকে কৌশলে চুরি করে নিয়ে যায় নাসিমা। এ ঘটনায় ভুক্তভোগী বাবা মা থানায় অভিযোগ দায়ের করলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় শিশু চোর নাসিমাকে গ্রেফতার করে থানায় আনা হয়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দীপু জানান, অভিযোগের পরপরই শিশুটিকে উদ্ধারে তৎপর হয় পুলিশ। পরে অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করে তার বাবা মায়ের নিকট হস্তান্তর করা হয়।

এ ঘটনায়  গ্রেফতার নাসিমাকে মামলা দায়েরের পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের সর্বশেষ