আশুলিয়ায় এনআর গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার মালামাল চুরির মামলায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেল (৩১) কে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া থেকে তাকে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই আরমান আসওয়াদ জানান, আশুলিয়ার জামগড়া এলাকার এনআর গার্মেন্টস কোম্পানীর শিপমেন্টর মালামাল কাভার্ড ভ্যানে যোগে চট্টগ্রাম বন্দরে নেওয়ার পথে গত ১৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশ থেকে চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর সংশ্লিষ্টতার অভিযোগে কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে গজারিয়া থেকে আহমেদ রুবেল আটক করা হলো।