আশুলিয়ায় যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

আগের সংবাদ

শ্রমিক নেতা আমিনুল ইসলাম শামা আর নেই

পরের সংবাদ

আশুলিয়ায় পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:০৯ অপরাহ্ণ, ১৬/০৮/২০

আশুলিয়ায় পরকীয়ার জেরে স্ত্রী লাইজু বেগম (৩২) কে হত্যার উদ্দেশ্যে  কুপিয়ে জখম করেছে স্বামী। পরে স্ত্রীকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতেল ভর্তি করা হয়। এ ঘটনায় আহতের স্বামী এনায়েত (৩৮) কে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুর দেরটার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় সিআইপিএল গার্মেন্টের সামনে এ ঘটনা ঘটে।

আটক এনায়াতে (৩৮) ঝাঁলকাঠি জেলার কাঠালিয়া থানার হেতালবুনিয়া গ্রামের ইউনুচ খাঁ’র ছেলে। তার স্ত্রী আহত লাইজু বেগম (৩২) সআইপিএল গার্মেন্টে অপারেটর হিসেবে চাকুরী করেন।

পুলিশ জানায়, স্ত্রীর লাইজু বেগমের পরকীয়ার ঘটনা জানতে পেয়ে রবিবার দুপুরে স্ত্রীর কর্মরত গার্মেন্টর সামনে স্বামী এনায়াতে (৩৮) অপেক্ষা করতে থাকে। পরে স্ত্রী অফিস থেকে বের হয়ে আসলে তাকে ধারলো ছুড়ি দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়ারা স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল পরির্দশণ শেষে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই হারুন-অর-রশিদ জানান, রবিবার দুপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টাকালে এনায়াতে (৩৮) নামের একজনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়ারা। পরে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে আটক এবং তার স্ত্রী লাইজু বেগমকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

এই বিভাগের সর্বশেষ