ঢাকার ধামরাইয়ের বড় চন্দ্রাইল এলাকার একটি জলাশয় থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) বড় চন্দ্রাইল এলাকার একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে ঐ যুবকের পরিচয় জানাতে পারেননি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার বড় চন্দ্রাইল এলাকা সংলগ্ন একটি সড়কের পাশে থাকা জলাশয়ে যুবকের ভাসমান লাশ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
তিনি আরো জানান,এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে মৃত ব্যক্তির শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।