আশুলিয়ায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

আগের সংবাদ

সাভারে বংশী নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

পরের সংবাদ

আশুলিয়ায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৭:৫৪ অপরাহ্ণ, ২২/০৬/২০

আশুলিয়ায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট তল্লাশী চালিয়ে ১৫৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) হারুন-অর-রশিদ। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মোঃ শফি মন্ডলের ছেলে মোঃ বিশাল (২৭), আশুলিয়ার ইয়ারপুর বুড়িরপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোঃ শফুরুদ্দিন (৫২), আশুলিয়ার গুমাইল নামাপাড়া সিরাজ উদ্দিন সরকারের ছেলে সাগর আহম্মেদ (৩৫) ও শরিয়তপুর জেলার নড়িয়া থানার চানদনি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ কামাল উদ্দিন (৩৬)। কামাল আশুলিয়ার গুমাইল নামাপাড়া জামালের বাড়িতে বাসা ভাড়া করে থাকতো বলে জানা যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ জানান, আশুলিয়ার শ্রীপুর এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান আশুলিয়া থানা পুলিশের এই চৌকস অফিসার।