আশুলিয়ায় করোনার সংক্রামণ ঠেকাতে জীবানু নাশক ওষুধ স্প্রে ও মাস্ক বিতরণ

আগের সংবাদ

অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ইঞ্জি. রবিউল ইসলাম

পরের সংবাদ

সাভারে ৬ তলা ভবন থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:৩৯ অপরাহ্ণ, ০৫/০৪/২০

নিজস্ব প্রতিবেদক, সাভার:

সাভারে নির্মাণাধীন ৬ তলা ভবন থেকে পড়ে সাদেকুল (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের শ্রমিকেরের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রোববার (৫ এপ্রিল) বিকালে সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডের মালঞ্চ আবাসিক এলাকায় তালেব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাদেকুল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সদরপুর গ্রামের সাধু মিয়ার ছেলে। তিনি সাভারে একটি ভাড়া বাসায় থেকে থেকে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, বিকেলে তালেব মিয়ার ৬ তলা বাড়ির উপরের তলায় প্লাস্টার করতে গিয়ে দূর্ঘটনাবশত বাসের মাঁচা থেকে পড়ে যায় সাদেক। পরে দ্রুত তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে৷

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) হামিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িওয়ালাসহ কাউকে পাওয়া যায়নি। নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এই বিভাগের সর্বশেষ