আশুলিয়ায় শ্রমিক ছাঁটাই ও শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ

আগের সংবাদ

সাভারে শিক্ষার্থীকে পিটিয়ে আহত করলো শিক্ষক

পরের সংবাদ

সাভারে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:৩১ অপরাহ্ণ, ২৫/১১/১৯

নিজস্ব প্রতিবেদক, সাভার:

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে অবৈধ ভাবে গড়ে উঠা পাশের সাত শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ)।

সোমবার (২৫ নভেম্বর) সাভারের গেন্ডা এলাকায় দিনভর এ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথের অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবু্বুর রহমান ফারুকী।

এসময় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে বিল্ডিং, ছোট-বড় দোকানসহ প্রায় সাত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান আগামীকালও চলবে।

মাহবু্বুর রহমান ফারুকী জানান, সারাদেশের ৪৬টি জেলায় আমরা অভিযান চালিয়ে আসছি তারই ধারাবাহিকতায় আজকে আসছি তারই ধারাবাহিকতায় আজকে তারই ধারাবাহিকতায় আজকে সাভারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে সড়কের দু’পাশে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে অবৈধ প্রায় সাত শতাধিক ছোটো-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে৷

তিনি বলেন, এর আগে আমরা মাইকিংসহ বিভিন্ন ভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিজ্ঞপ্তি অপেক্ষা করেও তারা অবৈধ ভাবে সড়ক ও জনপথের জায়গা দখল করে ছিলো। তাই আজ অভিযানের মাধ্যমে স্থাপনাগুলোকে উচ্ছেদ করা হয়েছে। আগামীতে আমাদের উচ্ছেদ অভিযান চলবে।

এই বিভাগের সর্বশেষ