শেখ এ কে আজাদ, সাভার:
সাভার পৌর আনন্দপুর এলাকার আয়ুব আলী মেমোরিয়াল স্কুলে রাব্বী আহম্মেদ নামের ৭ম শ্রেণির এক ছাত্রকে ক্লাস কক্ষে স্কেল দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ইংরেজী শিক্ষকের বিরুদ্ধে।
রবিবার (২৫ নভেম্বর) দুপুরে শিক্ষার্থী রাব্বী আহম্মেদকে ক্লাসে কয়েক মিনিট পরে ঢুকায় ইংরেজী শিক্ষক মোহাম্মদ তিনি রাগান্নিত হয়ে গেলে ঐ ছাত্রের পিঠের উপর উপর স্কেল দিয়ে পিটিয়ে আহত করে ।
আহত শিক্ষার্থী রাব্বী আহম্মেদ জানান, শিক্ষক আমাকে কয়েক মিনিট লেট করে ক্লাসে ঢুকলে তাকে স্কেল দিয়ে প্রহার করে আঘাত করে।
আহত শিক্ষার্থীর ভাই রাসেল আহম্মেদ তপু জানান, এ কথা শুনার পর তাকে নিয়ে ঐ স্কুলে প্রতিষ্ঠাতা প্রধানের নিকট বিচার চাইতে গেলে প্রভাবশালী লোকের ক্ষমতা দেখিয়ে তাকে অপমান করে বাহির করে দেয়।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বলে জানান স্কুল ছাত্রের ভাই রাসেল আহম্মেদ তপু।