নিজস্ব প্রতিবেদক, সাভার:
সাভারের চামড়া শিল্প নগরীর নির্মাণাধীন একটি ট্যানারির পানির ট্যাংকের নির্মাণকাজ করার সময় বিষক্রিয়া হয়ে রাজমিস্ত্রিরসহ দুই জনের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১০ টার দিকে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীর ‘আরএএন ট্যানারি’তে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বাপ্পী (২৫) নামে একজন আরএএন ট্যানারির শ্রমিক। তবে অন্য এক রাজমিস্ত্রির পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে ট্যানারী পুলিশ ফাঁড়ির পরিদর্শক এমারত হোসেন জানান, নির্মানাধীন আর এ এন ট্যানারির বন্ধ পানির ট্যাংকির ভিতর নেমে কাজ করছিলেন রাজমিস্ত্রি। এসময় বিষক্রিয়ায় সে নিস্তেজ হয়ে পড়লে তাকে উদ্ধারের জন্য ট্যাংকিতে নামেন বাপ্পী নামে অপর এক ট্যানারি শ্রমিক। পরে দুই জনেই জ্ঞান হারিয়ে ফেললে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।
তিনি বলেন, দুই জনের বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে। এদের একজন শ্যামপুর বাজার থেকে আনা দিনমজুর তবে তাদের পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।