ধামরাই

আশুলিয়ায় অপহরন চক্রের ৪ সদস্য আটক

আশুলিয়ায় অপহরন চক্রের ৪ সদস্য আটক

আগের সংবাদ

আশুলিয়ায় যুবকের মৃতদেহ উদ্ধার

পরের সংবাদ

ধামরাইয়ে শিশু ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:১৬ অপরাহ্ণ, ০৯/০৯/১৯

শওকত হোসেন সৈকত, ধামরাই:

ধামরাইয়ে ফাতেমা নামের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে হৃদয় নামের সেই অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।

রোববার দুপুরে ঢাকার ধামরাইয়ের মান্দার চাপ গ্রামে এ ধর্ষনের ঘটনা ঘটে। ভুক্তভোগী ফাতেমা মান্দার চাপা গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় স্থানীয়রা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

অভিযুক্ত হৃদয় বাইশাকান্দা ইউনিয়নের কদমতলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে মান্দার চাপ গ্রামে তার নানা মোহাম্মদ আলীর বাড়িতে থেকে দশম শ্রেণীতে লেখাপড়া করেন।

ধর্ষিতা শিশু জানায়, হৃদয়ের ভাই রিফাতের সাথে খেলছিলাম তখন হৃদয় ভাই আমারে ডাক দিয়া ঘরে নিয়ে সে আমার সাথে এ ঘটনা ঘটায়।

হৃদয়ের মামি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার দিন আমি আমার ঘরে ছিলাম, দেখি ছোট ভাগনে রিফাত দরজা ধাক্যাইতেছে আমি ঘর থেকে বের হয়ে ধমক দিলে হৃদয় দরজা খোলে দেয়, পরে মেয়েটি কান্না করতে করতে বের হয়ে আসে, হৃদয় বর্তমানে পলাতক রয়েছে।

শিশুটির বাবা স্থানীয়দের কাছে বিচার চাইলে স্থানীয়রা বিষটি ধামাচাপা দেওয়ার জন্য টালবাহানা করছে। সে আবেগ প্রলবন হয়ে বলেন, হৃদয় আমারে খুন করে ফেলেছে এখন আমি কি করবো।