নিজস্ব প্রতিবেদক, সাভার:
সাভারে নকল এসির গায়ে নামি-দামি ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে মজুত করা এক গোডাউনে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রামমান আদালত। এসি গুলো মানুষের কছে প্রতারণা করে বিক্রি করতো।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে সাভারের নামা বাজার দক্ষিণ পাড়া এলাকায় বি-২৯ নম্বর বাড়িতে এ অভিযান পরিচালনা করেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দীন।
এসময় নকল এসিতে লাগানো একটি এসি তৈরি কারখানার লোগো, স্টিকার ও মোড়ক তুলে ফেলা হয়। এছাড়া গোডাউনের সকল কাযক্রম বন্ধ করে দেওয়া হয় ও দুই লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দীন বলেন, নিম্নমানের এসি খোলাবাজার থেকে ক্রয় করে গ্রি এসির মোড়ক ব্যবহার করে প্রতারণা করে আসছিল জহুরুল ইসলাম নামের এক অসাধু ব্যবসায়ী। এছাড়া নষ্ট এসিও মেরামত করে সিল মেরে মেয়াদ বর্ধিত করতেন তিনি। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয় ও গোডাউন বন্ধ করে দেওয়া হয়। তাছাড়াও নকল এসির গায়ে সেই কোম্পানি স্টিকার, লোগো ও মোড়ক খুলে ফেলা হয়।
তিনি আরও বলেন, নকল এসি তৈরি একটা চক্র আছে। পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলবে।