বিশেষ প্রতিবেদক, আশুলিয়া:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার ভাদাইল উত্তর পাড়া এলাকার আলেক পাবলিক স্কুল এন্ড কলেজে এ মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা ( উত্তর ) কৃষক লীগে প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মোঃ আলেকুজ্জামান আলেক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার (উত্তর) কৃষক লীগের সভাপতি মিয়া মোঃ আব্দুর রহিম।
আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জ্বল, সাভার উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ৬ নং ওয়ার্ড সদস্য হাজী মোঃ সাদেক ভুইঁয়া, সাধারণ সম্পাদক হাজী মোঃ মতিউর রহমান মতিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক / শিক্ষিকা প্রমুখ।
পরে জাতির জনক বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও গরীবদের মাঝে খারার বিতরণ করা হয়।