আশুলিয়ায় মহাসড়কে ময়লার ভাগাড়

আগের সংবাদ

আশুলিয়ায় ট্রাকচাপায় নিহত ১

পরের সংবাদ

সাভারে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:২৪ অপরাহ্ণ, ২০/০৭/১৯

নিজস্ব প্রতিবেদক, সাভার:

সাভারে গভীর রাতে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী। পরে স্বামীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শনিবার (২০ জুলাই) ভোর রাতে সাভারের ওয়াবদারোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বশির আহমেদের বাড়ী বরিশাল জেলার কোতোয়ালী থানার সদরপুর গ্রামে। সাভারের রাজ্জাক প্লাজার একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতো।

প্রতিবেশীরা জানান, শুক্রবার রাতে বশির দোকানে কাজ করে বাসায় আসে।এর আগে তার স্ত্রী খাদিজার একটি মোবাইল সিম হারিয়ে যায়। বাসায় আসার পরে খাদিজা বশিরকে সিমটি চুরি অভিযোগ করে। কিন্তু বশির এ অভিযোগ অস্বীকার করেছেন। এরপর স্ত্রী খাদিজা গভীর রাতে বশিরকে ঘুমের ওষুধ খাইয়ে পুরুষাঙ্গ কেটে দেয়। পরে সে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় বশিরের স্বজনেরা খাদিজাকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের করেছে।