ঢাকা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মিরাজ

আগের সংবাদ

আশুলিয়ার ছিনতাইকারী টাঙ্গাইলে আটক

পরের সংবাদ

সাভারে এগার বছরের শিশুকে ধর্ষণ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৫৩ অপরাহ্ণ, ২৭/০৪/১৯

হাসান ভূঁইয়া, আশুলিয়া

সাভারের এগার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি অভিযোগ করেন ধর্ষণের শিকার ওই শিশুর বড় বোন।

শুক্রবার রাতে সাভারের কাতলাপুর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার ঐ শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং ধর্ষনকারী ইমরান (৩০) পলাতক রয়েছে।

এ ব্যাপারে ধর্ষনের শিকার ওই শিশুর বড় বোন মোসাঃ ফাতেমা বলেন, ধর্ষণকারী ইমরান (৩০) এর স্ত্রী আমার ছোট বোনকে নিজের বাসায় ডেকে নিয়ে যায় । এরপরে ইমরান (৩০) আমার বোনকে জোড়পূর্বক ধর্ষণ করে। ইমরান সম্পর্কে আমাদের বেয়াই হয়।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত করে আমরা সত্যতা খুজে পেয়েছি। থানায় মামলা দায়েরের পর ইমরানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই বিভাগের সর্বশেষ