আশুলিয়ায় নারীর মৃতদেহ উদ্ধার

আগের সংবাদ

সাভারে এগার বছরের শিশুকে ধর্ষণ

পরের সংবাদ

ঢাকা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মিরাজ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:২৫ অপরাহ্ণ, ২৩/০৪/১৯

হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

ঢাকা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেনকে। গত মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচন করা হয়।

শনিবার দিনব্যাপী ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম মহোদয় মিরাজ হোসেন রাজ এর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

জেলা পুলিশের আয়োজনে দিনব্যাপি এক হাজার পুলিশ সদস্যের মাদক বিরোধী অভিযান, চুরি-ডাকাতি-ছিনতায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ বিভিন্ন গঠনমূলক কাজের স্বীকৃতি ও সেরা পুলিশ কর্মকর্তাদের নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুম আহাম্মেদ ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাসিম রনি, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান পিপিএমসহ অনেকে।

উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন ২০১৬ সালে বাংলাদেশ পুলিশের ৩৫তম ব্যাচে যোগদান করেন। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার রাজপাশা গ্রামের মোঃ মোজাম্মেল হোসেনের একজন কৃতি সন্তান।