আশুলিয়ায় ফুটপাত দখল নিয়ে আনসার ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

আগের সংবাদ

আশুলিয়ায় ১০ মামলার আসামিসহ ৩ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

পরের সংবাদ

আশুলিয়ায় ট্রাস্টের সম্পত্তি দখল নিতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৮:০৪ অপরাহ্ণ, ২৭/০৯/২৬

আশুলিয়ার শ্রীপুরের ট্রাস্টের নিয়ন্ত্রণ ও মার্কেট দখল নিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় মাদ্রাসায় থাকা নগদ অর্থ লুটপাট ও সিসিটিভি কন্ট্রোলার নিয়ে যায় দুর্বৃত্তরা।

রোববার(২৭ই সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার শ্রীপুর এলাকার তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসা ও আশিয়া আশরাফ মহিলা মাদ্রাসা তে হামলা চালানো হয় বলে নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে পিছনের দিক দিয়ে শতাধিক যুবক হেলমেট পরে এবং লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মাদ্রাসায় প্রবেশ করে। এরপর তারা মাদ্রাসার ভেতরে বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির সহকারী প্রশাসনিক কর্মকর্তা দাবিদার লিটন গাজী জানান, ট্রাস্টের নিয়ন্ত্রণ নিতে একটি গ্রুপ হামলা চালিয়েছে । এসময় ক্যাশে থাকা নগদ অর্থ , সিসিটিভি ক্যামেরার কন্ট্রোলার, মোবাইল ফোন, ল্যাপটপ নিয়ে যায়। এছাড়া বিভিন্ন কক্ষ সহ আসবাবপত্র, কম্পিউটার ও গ্লাস ভাঙচুর করে।

তিনি আরও বলেন, ​হাসান, হুমায়ুন এবং ছোচা জাকির পুরো মাদ্রাসায় হামলা ও লুটপাট চালিয়েছে। ট্রাস্টি বোর্ড নিয়ে কোনো ঝামেলা নেই। কারণ সেটিতে আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে। আমরা কোর্টে আসার সুযোগে পুলিশকে দিয়ে ভুয়া বা মিথ্যা মামলা করিয়ে এই অপকর্ম ও হামলা চালানো হয়েছে।

ঘটনার বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, আমি বর্তমানে ঢাকায় একটি মিটিংয়ে আছি। খবর শুনতে পেয়েছি যে দারুল ইহসান ট্রাস্টের আওতাধীন মাদ্রাসায় একটি ঝামেলা বা সংঘর্ষ চলছে। ট্রাস্টি বোর্ড নিয়ে এই ঝামেলা হতে পারে। তবে কোন গুলির মতো কোনো ঘটনা ঘটেছে বলে আমি শুনিনি।

এই বিভাগের সর্বশেষ