হাসান ভূইয়া, আশুলিয়া:
সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক জনকন্ঠের নিজস্ব প্রতিবেদক জনাব সৌমিত্র মানব আর নেই।মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি প্রায় ২ মাস ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে ভারতের মোম্বাইসহ বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুর সময় তিনি এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ৩য় তলায় আইসিইউ’তে লাইফ সাপোর্টে ছিলেন।
এদিকে সৌমিত্র মানব-এর অকাল মৃত্যুতে সাভার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ফুলকি’র সম্পাদক নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য এবং আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল্লাহ মুন্সীসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দরাসহ সকল সদস্যরা গভীর শোক প্রকাশ করেন ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।
সৌমিত্র মানব-এর বাবা প্রয়াত গদাধর সাহা সাভারের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ও ব্যবসায়ি ছিলেন। তার বড় ভাই সাভার বিশ্ববিদ্যালয় কলেজের প্রায়ত অধ্যাপক সম্ভু মানব।