সাভারে ৩টি বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১:৫৫ অপরাহ্ণ, ১৯/০৮/২৬

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

এর আগে বুধবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর আর বি রোড এলাকায় অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- শেরপুর জেলার শেরপুর সদর থানার বাকেরকান্দা ৪নং ধলা এলাকার মৃত সরাফত আলীর ছেলে মোমিন মিয়া (৩৪) এবং শেরপুর জেলার ঝিনাইগাঁতী থানার প্রতাবনগর এলাকার জলিলের ছেলে মুন্তাজ (৩০)।

পুলিশ জানায়, বুধবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আশুলিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর আর বি রোডস্থ পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে মাদক কারবারি মোমিন মিয়া ও মুন্তাজকে আটক করেন। এ সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।