ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় এমারত হোসেন নামের আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ এমারত হোসেন (৪৯) আশুলিয়ার বাইদগাঁও এলাকার হাজী আফতাব উদ্দিন মাস্টারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে এমারত হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হবে।