সাভারে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু

আগের সংবাদ

আশুলিয়ায় লিফট ছিড়ে টেকনিশিয়ান নিহত

পরের সংবাদ

ফরিদপুরে ডাকাতির কবলে পড়া বাস সাভারে উদ্ধার; আহত ৫

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:২০ অপরাহ্ণ, ২৭/০৯/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

ফরিদপুরের মধুখালীতে ডাকাতির কবলে পড়া দুরপাল্লার যাত্রীবাহি নৈশ কোচ বাস আটক করেছে সাভার থানা হাইওয়ে পুলিশ। ডাকাত নৈশ কোচের সকল যাত্রীকে হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মুল্যবান মালামাল লুটপাট করেছে। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

যাত্রীরা জানায়, গতকাল রাতে তারা বেনাপোল থেকে ঢাকার মতিঝিল এ আসার জন্য ঈগল পরিবহন নামের (ঢাকা মেট্রো ব ১৪,৬৫,৮১) একটি নৈশ কোচে ওঠে। পরে বাসটি যশোর পৌছেলে ঈগল কাউন্টার থেকে সাতজন যাত্রীবেশী ডাকাত ওঠে। পরে সারারাত ডাকাতরা বাসের সকল যাত্রীকে হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা,স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটপাট করে ঢাকা আরিচা মহাসড়কের কোন স্থানে নেমে যায় ডাকাতরা। এসময় ডাকাতি করতে বাধা দেওয়ায় ডাকাতরা বাসের সুপার ভাইজার, ড্রাইভার ও হেলপারকে বেদম পিটিয়ে আহত করে। পরে ডাকাতরা নেমে যাওয়ার পরে বাস যাত্রীরা সাভার হাউওয়ে থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ হাইওয়ে থানার সামনে বাসটি আটক করে।

এ বিষয়ে সাভার থানার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ডাকাতির কবলে পড়া ঈগল পরিবহনের বাসটি আটক করা হয়েছে। আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্গি করা হয়ে। পাশাপাশি উধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ডাকাতির কবলিত বাস, চালক ও হেলপারকে ফরিদপুরের মধুখালী থানায় প্রেরণ করা হয়েছে। যেহেতু মধুখালীতে ডাকাতি সংঘঠিত হয়েছে তাই সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এদিকে গতকাল আশুলিয়ার নবীনগর এলাকায় একটি যাত্রীবাহী বাস দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বাস যাত্রীরা এসময় আরো অভিযোগ করে বলেন যাত্রীবাহী বাসে ডাকাতি হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে । তাই মহাসড়কে ডাকাতির ঘটনা বাড়ছে।

এই বিভাগের সর্বশেষ