আশুলিয়ায় মাদ্রাসা ভাঙ্চুর মামলার আসামীকে নিয়ে নতুন অ্যাডহক কমিটির অনুমোদন

আগের সংবাদ

আশুলিয়ায় পিকআপের গোপন কেবিনে ৫২ কেজি গাঁজা, কারবারি গ্রেপ্তার

পরের সংবাদ

আশুলিয়ায় বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ ২ কারবারি গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৯:৪৯ অপরাহ্ণ, ১৭/১০/২৬

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫ লক্ষ ৭৯ হাজার ১০০ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জাল টাকা তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
‎
‎শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম।

এর আগে শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের মো: কামাল সরদার (৪৮) ও একই জেলার গৌরনদী থানার চরসি গ্রামের মানিক সরকার (১৯)। তারা গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকার ভবানীপুরে হযরত আলীর বাড়িতে ভাড়া থাকতেন।
‎
‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় কামাল ও মানিক নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় কামালের নিকট হতে ১ হাজার টাকা মূল্যের ২০০টি জাল নোট, ৫০০ টাকা মূল্যমানের ৬১১টি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত নোট শক্ত করার আঠা এবং একটি পুরোনো কালো রঙের হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়।
‎
‎অন্যদিকে, মানিক সরকারের হেফাজত থেকে ১০০ টাকা মূল্যমানের ৭২৩টি জাল নোট এবং ৫০ টাকা মূল্যমানের ২৬টি জাল নোট উদ্ধার করা হয়। দুইজনের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচ লাখ ৭৯ হাজার ১০০ টাকা মূল্যের জাল নোট।
‎
এ বিষয়ে ‎আশুলিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম বলেন, ‘এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে এই জাল নোট তৈরি, সরবরাহ ও বাজারজাতকরণের সাথে আরো কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

এই বিভাগের সর্বশেষ