ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৮ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ও ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (৬ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) মো. সাইদুল ইসলাম।
এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ আলিফ ইসলাম (২০), একই এলাকার আইজ উদ্দিনের ছেলে মোঃ আঃ মজিদ (৩০) ও একই এলাকার হারুন মিয়ার ছেলে আশিকুল ইসলাম আসিফ (২৪) এবং আশুলিয়ার দক্ষিন গাজীরচট এলাকার সোহেলের ছেলে মোঃ রমজান (১৯), গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার ধানকুনিয়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ নাহিদ ইসলাম (১৯), টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার নলমা এলাকার মৃত আঃ জলিলের ছেলে মোঃ আসাদ তালুকদার (২৬), খুলনা জেলার পাইকগাছা থানার কানাখালী এলাকার প্রকাশ মন্ডলের ছেলে শ্রী শাওন মন্ডল (২০) ও কুষ্টিয়া জেলার কুমারখালী থানার তেবারিয়া এলাকার রাশেদের ছেলে মোঃ রহিদ (১৯)। এদের মধ্যে নাহিদ, আসাদ, শাওন ও রহিদ বর্তমানে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি আভিযানিক দল আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে ৮ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের হেফাজত থেকে আনুমানিক ৭৫ হাজার ৬০০ টাকা মূল্যের ১০০ পিস ইয়াবা ও ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মোঃ রমজানের বিরুদ্ধে পূর্বে ১টি হত্যা মামলা রয়েছে এবং আশিকুল ইসলাম আসিফের বিরুদ্ধে ১টি হত্যা ও ১টি অন্যান্য ধারায় মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।