ঢাকায় আশুলিয়ায় ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সংবাদ পেয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
এর আগে শুক্রবার দুপুরে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- পাবনা জেলার বেড়া থানার বাঙ্গাবাড়ি জুরদা এলাকার মোঃ জামিরের ছেলে সিহাব (২২) ও একই থানার মাসুদ মোল্লার ছেলে দুলাল (১৯), পাবনার সাথিয়া থানার গুগুদাও এলাকার জিল্লুর রহমান জালুর ছেলে জিহাদ(১৯), একই থানার সোনাতলা এলাকার ফরিদের ছেলে বিজয় (২২), একই এলাকার হাসানের ছেলে নাসির (১৯), হাবুল মিয়ার ছেলে ইমরুল (১৯) ও মুকুলের ছেলে মাহফুজ (১৯) এবং পাবনার সুজানগর থানার হাটখালি এলাকার রাজ্জাকের ছেলে রাজ (১৯)। তারা সবাই আশুলিয়ার চারাবাগ বি-বাংলা ছাপড়া মসজিদ এলাকার বকুলের বাড়ির ভাড়াটিয়া বলে জানা যায়।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে আশুলিয়ার টংগাবাড়ী বঙ্গবন্ধু রোড এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টংগাবাড়ী বঙ্গবন্ধু রোড এলাকাসহ আশপাশের এলাকা থেকে ছাত্রলীগের ৮ জন নেতাকর্মীকে আটক করা হয়। তারা সবাই ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানা যায়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আটক ছাত্রলীগ কর্মীদের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।