আশুলিয়ায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আগের সংবাদ

আশুলিয়ায় ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৩:৪৩ অপরাহ্ণ, ২০/০৮/২৬

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

এর আগে বুধবার রাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার ঝাউডুবি এলাকার মো: বাবুল হোসেনের ছেলে সিয়াম ইসরাফিল (১৯), আশুলিয়ার সিন্দুরিয়া এলাকার লুৎফর রহমানের ছেলে ইসমাইল হোসেন লিমন (২০), যশোর জেলার কোতোয়ালী থানার স্টেডিয়াম পাড়া এলাকার মৃত জাবের হোসেনের ছেলে ইউসুফ আলী (১৯) ও আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো: নুর হাসান ইনু (২৩)। বর্তমানে সিয়াম ও ইউসুফ আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় ভাড়া বাসায় থাকত বলে জানা যায়।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে ছাত্রলীগের ৪জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত সময়ে ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও সমাবেশে তাদেরকে দেখা গিয়েছে। তারা সবাই ছাত্রলীগের সক্রিয় কর্মী।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আটক ছাত্রলীগ কর্মীদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।