ধামরাই

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের সন্ধান চায় আইনশৃঙ্খলা বাহিনী

আগের সংবাদ

যুবদলের কমিটি পুনর্গঠন: তৃণমূলের আস্থায় এগিয়ে আকরামুল হাসান মিন্টু

পরের সংবাদ

ধামরাইয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৮:৫০ অপরাহ্ণ, ১৩/০৫/২৬

ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৩ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ধামরাই থানাধীন বড় চন্দ্রাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা জেলার ধামরাই থানাধীন মহিষাসি এলাকার মৃত মালেক হোসেন ওরফে নিপেন চন্দ্র বিশ্বাসের ছেলে মোঃ আকাশ হোসেন ওরফে আকাশ চন্দ্র বিশ্বাস (২৯) ও একই থানার মহিষাসি পূর্বপাড়া এতিমখানা মাদ্রাসা সংলগ্ন এলাকার আবুল হোসেনের ছেলে মোঃ রুবেল (২৭)।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি আভিযানিক দল ধামরাইয়ের বড় চন্দ্রাইল এলাকায় অভিযান চালিয়ে আকাশ ও রুবেল নামের দুই মাদক কারবারিকে আটক করে। পরে তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।