আশুলিয়ায় হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পরের সংবাদ

আশুলিয়ায় মায়ের সাথে ঝগড়ার জেরে মেয়ের আত্মহত্যা

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১১:৫৮ অপরাহ্ণ, ০৯/০৪/২৬

ঢাকার আশুলিয়ায় বাসায় চুরির ঘটনাকে কেন্দ্র করে মায়ের সাথে ঝগড়ার জেরে সূবর্না ইয়াসমিন নামের এক তরুণী আত্মহত্যা করেছে। খবর পেয়ে  ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার বগাবাড়ী আমবাগান এলাকার হাজী নজরুল ইসলামের বাড়ী থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যবর্তী কোন এক সময় সে বাসার ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত সূবর্না ইয়াসমিন (১৬) নওগা জেলার রাণীনগর থানার খাগড়া গ্রামের মো: হাফিজুল ইসলামের মেয়ে। তবে তিনি তার মা মোছা: বিউটির সাথে থাকতেন বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৫টার পর পর মেয়ের মা রুমের দরজা ভিতর থেকে আটকানো দেখে বাহির থেকে অনেক ডাকাডাকি করে। এরপরেও দরজা না খুলায় দরজার ছিটকিনি ভেঙ্গে বিতরে প্রবেশ করে দেখেন মেয়ের লাশ ফ্যানের সাথে ঝুলছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মেয়ের মা মোছা: বিউটি জানান, বিকেল ৫টার দিকে কারখানা থেকে বাসায় ফিরে জানতে পারেন আমার বাসায় চুরি হয়েছে। চোর বাসা থেকে একটি মোবাইল ও ৫ হাজার টাকা নিয়ে গেছে। মেয়ে বাসায় থাকার পরও কিভাবে চুরি হয়েছে এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়। পরে আমি তাকে বাসায় রেখে বাহিরে যাই। কিছু সময় পর বাসায় ফিরে দেখি বাসার দরজা ভিতর থেকে আটকানো । অনেক ডাকাডাকির পরেও দরজা খুলেনি। পরে দরজার ছিটকিনি ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখি মেয়ের লাশ ফ্যানের সাথে ঝুলছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।