আশুলিয়ায় সন্দেহজনক গাড়ি ধাওয়া করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করল র‌্যাব

আগের সংবাদ

আশুলিয়ায় নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পরের সংবাদ

সাভারে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৬:৩৮ অপরাহ্ণ, ০২/০৪/২৬

ঢাকার সাভারে পৃথকস্থানে অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১০ বোতল ফেন্সিডিল ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে বুধবার বিকেলে সাভারের তেঁতুলঝড়া এলাকা ও রাতে মজিদপুর ছোটবলি মেহের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার রশিদ মল্লিকের ছেলে রমজান মল্লিক ও তার স্ত্রী লামিয়া সুলতানা নিলু ওরফে মীম (২৩) এবং সাভারের মজিদপুর ছোটবলি মেহের এলাকার মৃত দেরু মিস্ত্রির ছেলে মোঃ লিটন মিয়া (৪৮)।

ডিবি পুলিশ জানায়, বুধবার বিকেল ৩টার দিকে সাভারের তেঁতুলঝড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল সহ রমজান মল্লিক ও তার স্ত্রী মীমকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল টি জব্দ করা হয়।

অন্যদিকে রাত পৌণে ১১টার দিকে সাভারের মজিদপুর ছোটবলি মেহের এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটন মিয়া নামের আরও এক মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত লিটনের নামের বিভিন্ন থানায় অন্তত ৪টি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ