সাভারে পথচারীদের মাঝে পৌর ছাত্রদলের ইফতার বিতরণ

আগের সংবাদ

আশুলিয়ায় আন্তঃজিলা ট্রাক ইউনিয়নের দুই কমিটি, বিভ্রান্তিতে পরিবহন শ্রমিকরা

পরের সংবাদ

আশুলিয়ায় স্বামীকে না পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :২:২৫ অপরাহ্ণ, ২৬/০২/২৬

ঢাকার আশুলিয়ায় স্বামীর সাথে পূর্বশত্রুতার জেরে স্বামীকে না পেয়ে স্ত্রীকে মারধরসহ ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে জাকির হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী হামিদা আক্তার শিলা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হামিদা আক্তার শিলা (২৪) আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকার দেলোয়ার হোসেন ফরাজীর স্ত্রী।

অভিযুক্ত জাকির হোসেন (৩৫) আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকার মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে অভিযুক্ত জাকির হোসেন ভুক্তভোগী শিলার  স্বামীর খোঁজে তার বাসায় কাছে গেলে ভুক্তভোগীর সাথে দেখা হয়। ভুক্তভোগীর স্বামীকে না পেয়ে তার সাথে কথা বলার এক পর্যায়ে তাকে কিল, ঘুষি, চর, থাপ্পরসহ মারধর করতে থাকে। এ সময় অভিযুক্ত জাকির হোসেন তার হাতে থাকা চাকু দিয়ে ভুক্তভোগী শিলাকে হত্যার উদ্দেশ্যে তার মাথা বরাবর আঘাত করলে ভুক্তভোগী সরে যাওয়ায় ধারালো চাকুর আঘাত ভুক্তভোগীর ডান হাতে লাগে। এতে ভুক্তভোগী রক্তাত্ত জখম হয়।

পরে ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত জাকির ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে আশপাশের লোকজন ভুক্তভোগীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী দেলোয়ার হোসেন ফরাজী বলেন, আমি একজনের কাছে কিছু টাকা পাইতাম। সেই টাকা চাওয়া নিয়ে জাকিরের সাথে আমার কথা কাটাকাটি হয়। গতকাল রাতে হঠাৎ করে সে আমার বাসার কাছে যায়। এ সময় সে আমাকে না পেয়ে আমার স্ত্রীর ওপর হামলা চালায়। আমি এর বিচার চাই।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল্লাহ আকন্দ বলেন, আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় এক নারীকে ছুরিকাঘাতের একটি অভিযোগ পেয়েছি। গতকাল রাতে আমরা তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের সর্বশেষ