বছরের শুরুতে চাঁদপুরে বই পাচ্ছে না ৪৫ শতাংশ শিক্ষার্থী

আগের সংবাদ

সাভারে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা, চোখ উপড়ে লিঙ্গ কর্তন

পরের সংবাদ

আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৩:১৩ অপরাহ্ণ, ০২/০১/২৬

ঢাকার আশুলিয়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার পলাশবাড়ী ও বিশমাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার কমলাপুর নারায়ণপুর এলাকার মৃত মুক্তার মিয়ার ছেলে সাগর হোসেন তারা (৪৫) এবং নাটোর জেলার বড়াইগ্রাম থানার লক্ষীকুল বাজার এলাকার সোবহান প্রামানিকের ছেলে মামুন (৩৫)।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে একই সময়ে অপর একটি দল বিশমাইল এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আশুলিয়া ও এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার ও সরবরাহ করে আসছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। তাদের আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সর্বশেষ