সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে বিয়ে করতে গিয়ে এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃত ভুয়া সেনা কর্মকর্তা ইসমাইল হোসেন পিন্টু (৩৮), পরশুরাম পৌরসভার উত্তর গুথুমা গ্রামের আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফেনীর লেমুয়া ইউনিয়নের তেরোবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) ফেনী মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, পিন্টু নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের তেরোবাড়িয়া এলাকায় নাছরিন আক্তার রিতু নামের এক নারীকে গত তিন মাস যাবত বিয়ের জন্য প্রলুব্ধ করে আসছিলেন। পরিবারের কাছে রিতুকে বিয়ের প্রস্তাব দেন। রিতুর পরিবারের সন্দেহ হলে ফেনীর বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের এসআই সিরাজুল ইসলামকে অবহিত করলে তাকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে পিন্টু স্বীকার করেন, তিনি সেনাবাহিনীর সদস্য নন, প্রতারণার উদ্দেশ্যে সেনা কর্মকর্তার পরিচয় দিতেন তিনি। তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশের নেতৃত্বে ছাগলনাইয়া থানার মধুপুর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়।
জামায়াত দুর্নীতি-চাঁদাবাজি-সন্ত্রাসীর রাজনীতি করেনি, করবে নাজামায়াত দুর্নীতি-চাঁদাবাজি-সন্ত্রাসীর রাজনীতি করেনি, করবে না
ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।