আশুলিয়ায় ৩ হাজার ৪৪৬ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

পরের সংবাদ

আশুলিয়ায় দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১০:১৯ অপরাহ্ণ, ১২/০৮/২৬

ঢাকার আশুলিয়ায় দ্বিতীয় বিয়ে করা নিয়ে দ্বন্দের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী বিলকিস বেগম। আহত স্বামী মনজুরুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ভোর রাতে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মনজুরুল ইসলাম আশুলিয়ার বাংলাবাজার এলাকার আর্টিস্টিক ডিজাইন লিঃ এর নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়। তার স্ত্রী নাম বিলকিস বেগম, তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রাথমিকভাবে জানা যায়, প্রায় ১৫/১৬ বছর আগে স্বামী মনজুরুলের সঙ্গে তার প্রথম স্ত্রী বিলকিস বেগমের বিবাহ হয়। দীর্ঘ বিবাহিত জীবন অতিবাহিত হলেও তাদের কোনো সন্তান না হওয়ায় স্বামী মনজুরুল আনুমানিক ১ বছর আগে দ্বিতীয় বিবাহ করেন। বিষয়টি তার প্রথম স্ত্রী অবগত ছিলেন না বলে জানা যায়।

ঘটনার দিন রাতে স্ত্রী বিলকিস বেগম স্বামী মনজুরুল ইসলামের দ্বিতীয় বিবাহ করার বিষয়টি জানতে পারেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকটি হয়। একপর্যায়ে স্বামী মনজুরুল ইসরাম ঘুমিয়ে পড়লে স্ত্রী বিলকিস বেগম ধারালো অস্ত্র দিয়ে গোপনাঙ্গে আঘাত করে গুরুতর জখম করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় মনজুরুলকে প্রথমে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

এ বিষয়ে আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, এমন কোন ঘটনার তথ্য জানা নেই। তবে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।