বিয়ে করতে গিয়ে ভুয়া সেনা কর্মকর্তা পুলিশের হাতে আটক

আগের সংবাদ

গাজীপুরে রিসোর্টে আটকে অভিনেত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আটক ১৪

পরের সংবাদ

আজ বিয়ে হচ্ছে সেলেনা-ব্ল্যাঙ্কোর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:০৫ অপরাহ্ণ, ২৭/০৯/২৫

চুপিসারে বিয়ে করতে চাইলেও খবরটি আর গোপন থাকল না। বিয়ে করছেন হলিউডের আলোচিত তারকা প্রেমিক জুটি সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো। দীর্ঘদিন প্রেম করার পর আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টির মন্টেসিটোর এক ব্যক্তিগত এস্টেটে বিয়ের আয়োজন চলছে জনপ্রিয় এই জুটির। ইতিমধ্যে বিয়ের প্রস্তুতি ঘিরে নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেইসব ছবিতে দেখা যাচ্ছে আউটডোর লাউঞ্জ, ককটেল কর্নার, পপ-আপ গুরমে কিচেন আর চারপাশে পামগাছ ঘেরা সাদা মার্কি টেন্ট সব মিলিয়ে এক অন্যরকম আবহের তৈরি হয়েছে।

আয়োজনের গোপনীয়তাকে প্রাধান্য দিয়ে অতিথিদের সঠিক ভেন্যু পর্যন্ত জানানো হয়নি শুরুতে। হোটেল থেকে শাটল বাসে করে নিয়ে যাওয়া হয় তাদের নির্ধারিত জায়গায়। এই তারকাদ্বয়ের বিয়েতে প্রায় ১৭০ জন ঘনিষ্ঠজন উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। অতিথিদের তালিকায় রয়েছেন সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেইলর সুইফট, প্যারিস হিলটন থেকে শুরু করে মার্টিন শর্ট, অ্যাশলে পার্ক এর মতো তারকারা।