আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেয়া সহ বকেয়া বেতন ও পাওনাদির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে নাসা গ্রুপের শ্রমিকরা। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়ে সড়ক ব্যবহারকারীরা। পরে পুলিশ জল কামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাইপাইল-আব্দুল্লাহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে নাসা গ্রুপের শ্রমিকরা।
স্থানীয়রা জানান, নাসা গ্রুপের বন্ধ কারখানা খুলে দেয়াসহ বকেয়া বেতন ও পাওনাদির দাবিতে সকাল ৮টার দিকে বাইপাইল-আব্দুল্লাহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে তাদেরকে বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে বলেন। এ সময় বিক্ষোভকারী সড়ক ছেড়ে দিতে অস্বীকার জানান। পরে সকাল সাড়ে সাড়ে ১০টার দিকে পুলিশ জল কামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন।
সেনা বাহিনী জানায়, নাসা গ্রুপের শ্রমিকদের দাবি দাওয়া জন্যে আজকে শ্রমিকরা আসা শুরু করলে তাদের মধ্যে কিছু দলীয় স্বার্থন্নেশী গোষ্ঠী এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এর ফলশ্রুতিতে তাদের ছোড়া ইট পাটকেলের আঘাতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কিছু লোক হতাহত হয়। পরে বাধ্য হয়ে অফিসার সহকারে পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অ্যাকশনে যায়।
পরবর্তীতে শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে উঠলে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জল কামান, কাঁদুনে গ্যাস নিক্ষেপ করতে বাধ্য হয় তারা। সেনাবাহিনী সকাল থেকে শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু শ্রমিকদের মধ্যে কোন নেতা না থাকায় এবং শ্রমিকদের মধ্যে অসাধু ব্যক্তি তাদের নেতৃত্বের মধ্যে চলে আশায় নাসা গ্রুপের শ্রমিকদের ভোগান্তি হচ্ছে।
শ্রমিকরা জানান, আমাদের আগষ্ট মাসের বকেয়া বেতনসহ যাবতীয় পাওনাদি পরিশোধসহ কারখানা খুলে দিতে হবে। যদি বকেয়া বেতনসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করা না হয় তাহলে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।
এব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, সড়কের যান চলাচল বন্ধ রয়েছে, তা স্বাভাবিক করতে কাজ করছি।