নিম্নকক্ষে আসনভিত্তিক, উচ্চকক্ষে পিআরের প্রস্তাব করেছি: বদিউল আলম

আগের সংবাদ

সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে আগুন, পুরো জেলায় বিদ্যুৎবিচ্ছিন্ন

পরের সংবাদ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার ১

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৬:০৮ অপরাহ্ণ, ২০/০৯/২৫

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আফজাল হোসেন (৫৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান।

এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপন আশুলিয়া জিরাবো কুন্ডলবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আফজাল হোসেন আশুলিয়ার জিরাবো কুন্ডলবাগ এলাকার মৃত আলহাজ্ব জমির আলীর ছেলে। তিনি দীর্ঘদিন দরে আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় আশুলিয়া জিরাবো কুন্ডলবাগ এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের স্বজনের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।