আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’, নিয়ন্ত্রণে কিশোর গ্যাং

আগের সংবাদ

স্বাস্থ্যসেবা উন্নয়নে পল্লী চিকিৎসকদের সাথে হ্যাপি জেনারেল হসপিটালের মতবিনিময়

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :২:২১ অপরাহ্ণ, ২১/০৭/২৬

ঢাকার আশুলিয়ায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও প্রান্তিক মানুষের কাছে আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্থানীয় পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা করেছে ‘হ্যাপি জেনারেল হসপিটাল’।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে আশুলিয়ার বগাবাড়ী বাজার মেইন রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানায়, আশুলিয়া শিল্পাঞ্চলের নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের দোরগোড়ায় স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করছে হ্যাপি জেনারেল হসপিটাল। আগামী দিনগুলোতে এই সেবা কার্যক্রম আরও বেগবান করতে এবং প্রান্তিক মানুষের প্রাথমিক চিকিৎসায় নিয়োজিত পল্লী চিকিৎসকদের সাথে সেতুবন্ধন তৈরি করতেই এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এ.বি.এম. জাহাঙ্গীর আলম স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যাপি জেনারেল হসপিটালের চেয়ারম্যান ডা. রাশিদা বিনতে রিয়াজ হ্যাপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক খোকা মুহাম্মাদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসায় পল্লী চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সাধারণ মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবাকে কেবল ব্যবসা হিসেবে না দেখে মহৎ মানবসেবা হিসেবে বিবেচনা করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের উন্মুক্ত মতবিনিময় পর্বে পল্লী চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হসপিটালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এছাড়া আগামী দিনে এলাকার সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গৃহীত নানা পদক্ষেপ সম্পর্কে উপস্থিত চিকিৎসকদের অবহিত করা হয়।

  • আরও পড়ুন
  • লেখকের অন্যান্য লেখা
এই বিভাগের সর্বশেষ