আশুলিয়ায় নারী শ্রমিককে শ্লীলতাহানির অভিযোগে এজিএম গ্রেপ্তার!

আগের সংবাদ

নরসিংদীতে কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পরের সংবাদ

সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৯:৫৫ পূর্বাহ্ণ, ২০/০৮/২৫

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বাপন মিয়া (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এরআগে মঙ্গলবার রাতে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত স্বাপন মিয়া (৩৮) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার বাকম (বেপারীপাড়া) এলাকার মৃত সোহরাবের ছেলে। বর্তমানে তিনি ধামরাইয়ের রুপনগর এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভার বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পর তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

এই বিভাগের সর্বশেষ