ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বাসাবাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ নারীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- ইছহাক হক (৩৮), আব্দুর রশিদ (৪৫), প্রসেনসিৎ (২৪), আনিস ব্যাপারী (৫০), সুজন শেখ (৩৯), আনোয়ার হোসেন (৩৪), শিল্পী (২৬), বিথী (২০), মৌ (২০), ইভা (২৫), মিম (২২) ও মিষ্টি (২৭)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার হরমুজ মুন্সির বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬জন নারী ও ৬জন পুরুষসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, বাসাবাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬জন নারীসহ ১২ জনকে আটক থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।