১০ হাজার টাকার নোটকে কেন এক টাকা বানাচ্ছে ইরান

আগের সংবাদ

আশুলিয়ায় অসামাজিক কাজের অভিযোগে নারীসহ ১২জন আটক

পরের সংবাদ

সাভারে গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১১:৫৭ অপরাহ্ণ, ০৫/০৮/২৫

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর কেন্দ্রীয় নির্দেশনায় সাভারে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সাভারের আনন্দপুর এলাকা থেকে বিজয় র‍্যালিটি বের করে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে রেডিও কলোনী এসে শেষ করেন।

ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে এই বিশাল র‍্যালিতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, প্রায় ২ হাজার শহীদ এবং প্রায় ৩০ হাজার আহত মানুষের রক্তের বিনিময়ে আমরা আজকে এই দিনে ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছিলাম। ভবিষ্যতে যেন এই ফ্যাসিবাদ দেশে আর ফিরে না আসে সেজন্য  সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে।

এ সময় আর উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, আব্বাস উদ্দিন পাপ্পু, মোস্তফা সরদার, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল মালেক, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হামিদ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেফুজুল আলম সাগরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।