গেইলকে ছাড়িয়ে গেলেন পাওয়েল

আগের সংবাদ

মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে অর্থ দিয়ে সহযোগিতা করলেন বিএনপি নেতা খোরশেদ আলম

পরের সংবাদ

আশুলিয়ায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার!

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:১২ পূর্বাহ্ণ, ২৮/০৭/২৫

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ বানু বেগম (৬২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত বানু বেগম (৬২) আশুলিয়ার গোমাইল বাংলাবাজার স্কুল রোড এলাকার সিরাজ পলানের স্ত্রী।

ডিবি পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার গোমাইল এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

এই বিভাগের সর্বশেষ