ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

আগের সংবাদ

সাভারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

পরের সংবাদ

আশুলিয়ায় হেরোইনসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:২২ অপরাহ্ণ, ০৭/০৭/২৫

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (০৭ জুলাই) বিকেলে আশুলিয়ার দিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার তাজপুর দক্ষিণপাড়া এলাকার হাজী নুরুল ইসলামের ছেলে বাদশা মিয়া (৪০), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার জগোতলা এলাকার মৃত ফরমান আলী খানের ছেলে আরমান আলী খান (৪৫) ও কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার মিরের বাড়ী এলাকার মৃত আক্কেল আলীর ছেলে হামিদুল ইসলাম (৪২)।

ডিবি পুলিশ জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের জানতে পারি কতিপয় মাদক কারবারি আশুলিয়া দিয়াখালী এলাকায় মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। পরে তাদের হেফাজত থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার তিন মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে। পর তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।