ঈদের আনন্দ শেষে বৃষ্টিভেজা ফেরার পথ: আশুলিয়ায় শহরমুখী মানুষের দুর্ভোগ

আগের সংবাদ

সাভারে নদীর বুকে চাঁদাবাজি, অস্ত্রেরমুখে জিম্মি করে নৌকা লুট

পরের সংবাদ

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, ৮ কক্ষ পুড়ে ছাই

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :২:২৫ অপরাহ্ণ, ০৬/০৪/২৫

সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত আটটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রবিবার (৫ এপ্রিল) মধ্যরাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার সোনামিয়া মার্কেট সংলগ্ন কালাম মাদবরের মালিকানাধীন একটি টিনসেড কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হঠাৎ করেই টিন সেড ঘরের একটি কক্ষে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত আশেপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে কলোনির আটটি কক্ষ সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।