আশুলিয়ায় ছুরিকাঘাতে পোশাক শ্রমিকের মৃত্যু: আটক ৩

আগের সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে আ.লীগের শ্রদ্ধা

পরের সংবাদ

আশুলিয়ায় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১১:৩৬ পূর্বাহ্ণ, ০৯/১২/২৪

আশুলিয়ার জিরানী বাজারে এলাকায় মুরাদ হোসেন (২৫) নামের এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।  ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (০৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জিরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মুরাদ হোসেন আশুলিয়ার কলতাসূতি রত্নাসীট এলাকার আলকাস হোসেনের ছেলে। তিনি মীরপুর ১৪, ২এপিবিএন সংযুক্ত ক্যাম্পে কর্মরত রয়েছেন। ১০ দিনের অতিরিক্ত ছুটিতে বাড়িতে আসেন তিনি।

আহতের বাবা আলকাছ জানান, বেশ কয়েকদিন আগে তার ছেলে পুলিশ সদস্য মুরাদ অতিরিক্ত ছুটিতে বাড়িতে আসে। রোববার বেলা ১১ টার দিকে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে জিরানী বাজারে একটি প্রাইভেট হাসপাতালে তার স্ত্রীর জন্য ডাক্তারি সার্টিফিকেট আনতে যায়। পূর্ব শত্রুতার জের ধরে এসময় পূর্ব থেকেই সেখানে অবস্থান নেওয়া আশুলিয়ার কলতাসূতি এলাকার শওকত হোসেনের ছেলে ওসমান গনি সাগর (২৮),  একই এলাকার মৃত আজিজ বেপারীর ছেলে আমান উল্লাহ (৪৫) , শামসুল হকের ছেলে আওলাদ হোসেন (৩২), মৃত সাত্তার বেপারীর ছেলে শওকত হোসেন (৫৪), আব্দুল হালিম বেপারীর ছেলে সাদ্দাম হোসেন (৩০), শামসুল হকের ছেলে সুমন (২০), মৃত জব্বার বেপারীর ছেলে ইব্রাহিম (৩৫), মৃত আজিজ বেপারীর ছেলে হালিম বেপারী (৫৮), সাত্তার বেপারীর ছেলে পলাশ (৪৮) এবং পলাশের ছেলে রাকিব (২০) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন তাকে লোহার রড, হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। পরে প্রথমে তাকে স্থানীয় ওই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, বিষয়টি স্থানীয় নেতাদের কাছ থেকে শুনেছি। তবে  এঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

এই বিভাগের সর্বশেষ