সাভারের আশুলিয়ায় দেশের বিভিন্ন শিল্প কলকারখানায় ভাঙচুর ও শ্রমিক অসন্তোষ সৃষ্টিকারী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক জনতার সমাবেশের আয়োজন করা হয়।
বুধবার (১১ সেপ্টেম্বর) ৫ টার দিকে আশুলিয়ায় নরসিংহপুর বটতলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। সমাবেশটির সভাপতিত্ব করেন ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফিবিসিসিআই-এর সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এ কে আজাদ।
বিজিএমইএ-এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, আমরা একটি ব্যাপক পরিবর্তনের মাধ্যমে আজকের এই অবস্থায় এসেছি।আপনারা দেখেন ৮/৯ মাস আগেও প্রত্যেকটা শিল্পকারখানায় শ্রমিক নিয়োগের বিজ্ঞাপন থাকতো। এখন আমাদের শ্রমিক ভাই বোনদের কাজ দেওয়ার মত কোন অবস্থা নাই এর কারণ কি? গত এক বছরে প্রায় ২৭০টির মত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। চলমান নৈরাজ্য, বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ করে সকলে মিলে গার্মেন্টস শিল্পকে বাঁচাতে হবে।
এ সময় তিনি আরও বলেন আমরা টিপিং বিল বাড়িয়েছি, হাজিরা বোনাস বাড়িয়েছি। শ্রমিকদের সাথে যাতে সুপারভাইজার বা লাইন চিপ খারাপ ব্যবহার না করে সেই বেপারেও সর্তক করেছি।
অনুষ্ঠানে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বলেন, আমি এই এলাকার সন্তান, আমি আপনাদের সন্তান আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি আমার কথা শুনেন আপনারা কাছে যোগ দেন।
এ সময় আরও উপস্তিত ছিলেন আল মুসলিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি আসকর দেওয়ান, আশুলিয়া থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ নুরুল ইসলাম, শ্রমিক দলের যুগ্ন সাধারন সম্পাদক দেওয়ান মোঃ জিল্লুর রহমান, ধামসোনা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাসান, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি রনি আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুলিয়া থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান মাস্টার,ইয়ারপুর ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম।