সাভারে বাবা-ছেলের খণ্ডিত মরদেহ উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ায় বিএনপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

পরের সংবাদ

শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে আটক ৮

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :২:১৩ অপরাহ্ণ, ০৬/০৯/২৪

ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শিল্পের ধারাবাহিক শৃংখলা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে যৌথ বাহিনী। সেই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে ৮ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাসুদুর রহমান।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। এবং তার আগে বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে ৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে দুইজনের বিরুদ্ধে টাকার বিনিময়ে বহিরাগতদের ভাড়া করে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগ রয়েছে।

আটকরা হলেন- আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মোখলেসুর রহমান (৬০ ) ও ফজলুল হকের ছেলে আবু হানিফ মিয়া( ৪৭)। বাকি ৬ জনের নাম পরিচয় জানা যায় নি।

পুলিশ জানায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় অস্থিরতা সৃষ্টি করছে একটি চক্র। যারা বিগত সরকারের আমলেও এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বহিরাগতদের ভাড়া করে তারাই পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে। খোঁজ খবর নিয়ে গত রাতে যৌথবাহিনি অভিযান পরিচালনা করে আশুলিয়ার পলাশবাড়ী থেকে ২ জনকে আটক করে। এর আগে বিকেল জামগড়া থেকে ৬জনকে আটক করা হয়। আটকদের রাতেই থানায় হস্তান্তর করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাসুদুর রহমান বলেন, নাশকতার জন্য অর্থের যোগানদাতা হিসেবে দুজনসহ নাশকতাকারী সন্দেহে আরও ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। রাতে সবাইকেই আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ (শুক্রবার) আদালতে পাঠানো হবে।