ঢাকা-১৯: স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা সাইফুল ইসলামের

আগের সংবাদ

সাভারে ব্যাংকের ভিতরে ৯ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ২

পরের সংবাদ

সাভারে পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও ভেজাল খাদ্য প্রতিরোধ বিষয়ক সভা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৫৮ অপরাহ্ণ, ২৮/১১/২৩

পুষ্টি বিষয়ক সচেতনা বৃদ্ধি ও ভেজাল খাদ্য প্রতিরোধে করনীয় শীর্ষক নেটওর্য়াক ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় একটি দরিদ্র পরিবারের দুই সদস্য এবং একজন রিকভারিকে ক্ষুদ্র ব্যবসা করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে সাভার সিটি স্কুলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া হক, সনাক সভাপতি অধ্যাপক দীপক কুমার রায়, কারিতাস উদ্যম প্রকল্পের সাভার শাখার এডুকেটর সুমন জন রোজারিও, আগষ্টি মিন্টু হালদার, এনজিও সমন্বয়ক কায়কোবাদ হোসেন প্রমূখসহ এনজিও প্রতিনিধি, সূর্যের হাসি ক্লিনিক, ভার্ক, শীল, ব্যবসায়ী, ব্রাক, টিআইভি, ল্যাব জোন হাসপাতাল ও বিভিন্ন স্কুলের প্রধানগণ।

এসময় সাভার মডেল স্কুল, সাভার রেসিডেন্টসিয়্যাল মডেল স্কুল, সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়, সিটি স্কুল, সাভার নিউ মডেল স্কুল, সাভার আদর্শ স্কুল, অক্সফোর্ড স্কুলের শিক্ষক, স্থানীয় সমাজ সেবক, উপদেষ্টা কমিটির সদস্য, ফামের্সী , সাংবাদিক,ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ্য জীবন যাপনের লক্ষ্যে ভেজালমুক্ত খাদ্যের বিকল্প নেই। ভেজাল খাদ্য স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। ভেজাল খাদ্যের সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান বক্তারা।

সরকারের নিকট দাবি তুলে ধরে বক্তারা বলেন, ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারকে আরো কঠিন অবস্থানে যেতে হবে। মাননিয়ন্ত্রণের জন্য সরকারের তদারকি বাড়ানো জরুরী। কিছু অসাধু ব্যাবসায়ী অতিরিক্ত মোনাফার লক্ষ্যে খাদ্যে ভেজাল মিশ্রিত করছেন। ভেজাল খাদ্য তৈরীতে সম্পৃক্তকারীদের কোনক্রমেই ছাড় দেওয়া যাবে না। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরালো করা এবং এ ব্যাপারে কৃষি, খাদ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষ ভূমিকা পালন করার আহবান জানান।

কারিতাস উদ্যম প্রকল্প থেকে ঝুঁকিপূর্ন দরিদ্র পরিবারের দুই জন সদস্যকে ক্ষুদ্র ব্যবসার জন্য ৪ হাজার এবং কারিতাস ইকোনমিক প্রকল্প থেকে একজন রিকভারী সদস্যকে ক্ষুদ্র ব্যবসার জন্য ৮হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার হয়।

এই বিভাগের সর্বশেষ