ভুক্তভোগী আল আমিন গাজী

বরিশালের যুবককে সৌদি আরবে নিয়ে বিক্রির অভিযোগ

আগের সংবাদ
ছবি সংগৃহীত

মাহফিলে বয়ানরত অবস্থায় ইমামের মৃত্যু

পরের সংবাদ

সাভারে সৃষ্টিকর্তা জমিসহ ঘরের ব্যবস্থা করে দিয়েছেন শেখ হাসিনার মাধ্যমেঃ ইউনও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৬:০৬ অপরাহ্ণ, ২২/০৩/২৩

সরকার বিভিন্ন সময়ে ভাতা দেয়, নগদ টাকা দেয়, চাল দেয়, ডাল দেয় কিন্তু জমিসহ ঘর দেয়না। জমিসহ ঘরের মত এত বড় আমানত আপনাদেরকই দিয়েছে। সৃষ্টিকর্তা আপনাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন শেখ হাসিনার মাধ্যমে।

বুধবার (২০ মার্চ) দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সাভার উপজেলাকে ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় ৭২ ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে জমিসহ ঘরের দলিল হস্তান্তর করা হয়।

এর আগে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে উপকারভোগীদের মাঝে ৩৯হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন তিনি। তার মধ্যে সাভার উপজেলাও রয়েছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন। তারপরও যদি সাভারের স্থানীয় বাসিন্দা কেউ গৃহহীন অবস্থায় থাকেন। তবে তাদের তালিকাগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা তাদের তালিকাগুলো যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠিয়ে তাদের জন্য জমিসহ ঘরের ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, আপনারা যারা জমিসহ ঘর পেয়েছেন। তারা দলিলপত্র খুব যত্নে রাখবেন। এটা অনেক বড় আমানত। সরকার বিভিন্ন সময়ে ভাতা দেয়, নগদ টাকা দেয়, চাল দেয়, ডাল দেয় কিন্তু জমিসহ ঘর দেয়না। জমিসহ ঘরের মত এত বড় আমানত আপনাদেরকই দিয়েছে। সৃষ্টিকর্তা আপনাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে।

এসময় তিনি সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান। সেই সাথে এই কাজে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাছুমা আক্তার, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধিগন।

এই বিভাগের সর্বশেষ