১০০ নেতাকর্মীর হাতে হেলমেট তুলে দিল ছাত্রলীগ

আগের সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে ১৪ দিন দর্শনার্থীদের প্রবেশ নিষেধ

পরের সংবাদ

সাভারে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৩:৪২ অপরাহ্ণ, ১২/০৩/২৩

সাভারের জালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন ও ১০০পিস ইয়াবাসহ মোঃ মুহিদুল ইসলাম (মুহিদ) (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে গতকাল শনিবার (১১মার্চ) সন্ধ্যা ৬টা দিকে সাভার মডেল থানাধীন জালেশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ মুহিদুল ইসলাম (মুহিদ) (৪২) সাভারের জালেশ্বর এলাকার মোঃ ইয়াকুব আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম (সেবা) মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে এসআই মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে সাভার মডেল থানাধীন জালেশ্বর এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার নিকট হতে ৫০ গ্রাম হেরোইন ও ১শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দেশের বিভিন্ন অঞ্চল হইতে মাদকদ্রব্য সংগ্রহ করিয়া সাভারসহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।