ওয়ারেন্ট তামিলে ঢাকা বিভাগের শ্রেষ্ট অফিসার হারুন অর রশিদ

আগের সংবাদ

সাভারে ২ ভুয়া ডিবি পুলিশ আটক

পরের সংবাদ

আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১০:৫৬ পূর্বাহ্ণ, ২৮/১২/২২

সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘন্টাচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৮ ডিসেম্বর) ভোররাতে আশুলিয়ার জামগড়া ভূইয়াপাড়া এলাকার ফরিদ মিয়ার ঝুটের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আজ ভোর রাত পৌণে ৪টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল। আগুনের ভয়াবহতা বেশি থাকায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট ও জিরাবো সেনানিবাস ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটসহ মোট ৫টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ওই গোডাউনের প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় একজন নারী ও একজন পুরুষ আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিৎিসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ উন্সপেক্টর দিয়ানাতুল হক দিনার বার্তা২৪.কমকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি গোডাউনে থাকা বৈদ্যুতিক লাইনের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে তবে গুরুত্বর আহত না।

এই বিভাগের সর্বশেষ